ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

পটুয়াখালীতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ads

পটুয়াখালী জেলা শহরে ধর্ম আত্মীয়ের বাসা থেকে পুলিশ কর্তৃক কলেজ ছাত্রের লাশ উদ্ধার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের নুর ইসলাম মাস্টারের ছেলে রায়হান তানভীর (২৫) তার ধর্ম অত্মীয় পটুয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের মুসলিমপাড়া এবিএম শাহিনের বাসায় বুধবার (১১ নভেম্ব) সকালে নাস্তা খেয়ে টিনশেডের দোতলায় একটি কক্ষে ঘুমাতে যায়। দুপুর একটায় দিকে এবিএম শাহিনের স্ত্রী রুমানা বেগম দুপুরের ভাত খাওয়ার জন্য

ডাকতে গিয়ে রায়হানকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না প্যাচানো ঝুলন্ত অবস্থায় দেখে ডাকচিৎকার করে। এবিএম শাহিন সদর থানা পুলিশে খবর দেয়। সদর থানার এসআই মোঃ নাসির ঘটনাস্থল থেকে সন্ধ্যা ৬.১৫ মিনিট সময় লাশ উদ্ধার করে

মর্গে প্রেরন করেন। এবিএম শাহিন ও রুমানা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। বড়বিঘাই ইউপি চেয়ারম্যান মজনু মোল্লা জানান, তানভীর, নুর ইসলামের মাস্টারের একটি মাত্র ছেলে।

নুরইসলাম একজন ভাল লোক। সে স্ট্রোক করে বর্তমানে অসুস্থ অবস্থায় বিছানায় আছে। ছেলেটির মৃত্যুটা রহস্যজনক মনে হচ্ছে। সদর থানার ওসি আক্তার মোর্শেদ জানান, বৃহষ্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ময়নাতদন্ত শেষে তার (রায়হানের) মামার কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। এলাকায় গুঞ্জন, প্রেমিকার সাথে অভিমান করে প্রেমিক রায়হান আত্যহত্যা করেছে।

ads
ads
ads

Our Facebook Page